ডিজিটাল ডিভাইসে প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার ৭

১ ডিসেম্বর, ২০১৯ ১৪:১১  
বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি। এদের মধ্যে ২ জনকে আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামলায় চার্জশীট করেছিল সিআইডি। গ্রেফতারকৃতরা হলেনঃ মাহমুদুল হাসান ওরফে আজাদ মাহমুদ, নাহিদ, রাসেল আলী, রুহুল আমীন, খালেকুর রহমান টিটু, আহমদ যুবায়ের সাইমন এবং মোঃ ইব্রাহিম। রোববার (১ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া ও রিলেশন্স বিভাগে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।